সারাদেশ

নাটোরে অস্ত্র ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরে মো. আল আমিন (২২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার বিকেলে সদর উপজেলার বড়হরিশপুর টার্মিনাল এলাকায় অপারেশন পরিচালনা করে তাকে আটক করে র‌্যাব-৫। আল আমিন সর উপজেলার মাটিয়াপাড়া গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে।

আরও বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে ওই ব্যক্তি যাত্রীবেশে মাদকদ্রব্যসহ হানিফ পরিবহনে রাজশাহী থেকে নাটোর হয়ে ঢাকায় যাচ্ছে। পরে নাটোর জেলার সদর উপজেলার বড় হরিশপুর মহাসড়কে অভিযান পরিচালনা করে আল আমিনকে আটক করা হয়।

আরও পড়ুন: যুদ্ধের পরিকল্পনা করছে রাশিয়া

এ সময় তার শরীর তল্লাশী করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি মোবাইল, দুইটি সিমকার্ড ও নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সদর থানায় তার নামে মামলা করা হয়েছে বলেও জানানো হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা