ছবি: সংগৃহীত
সারাদেশ

অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ কাস্টমঘাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ খায়রুল আমিন নামে একজন রোহিঙ্গা ডাকাত সর্দারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। আটককালে তার কাছ থেকে ৬টি অস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

রোববার (২০ ফেব্রুয়ারি) র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে টেকনাফের কাস্টমঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১টি পিস্তল ও ২ রাউন্ড তাজা কার্তুজ। পরে টেকনাফের কেরনতলী এলাকার গহীন জঙ্গল থেকে আরও ৩টি একনালা বন্দুক, ২টি থ্রি-কোয়ার্টারগান ও ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আরও পড়ুন:সর্বস্তরে বাংলা চালু হলো না কেন

তিনি আরও জানান, টেকনাফের কেরনতলী এলাকায় খায়রুল আমিনের ডাকাত গ্রুপ এক আতঙ্কের নাম। দীর্ঘদিন ধরে তারা খুন, গুম, অপহরণ, চাঁদাবজি, ডাকাতি ও ইয়াবা ব্যবসা করে আসছে। রাত হওয়ার সাথে সাথেই উক্ত এলাকার আতঙ্ক সৃষ্টি করে এই ডাকাত গ্রুপ।

খায়রুল আমিনকে ধরতে গত ২-৩ মাস ধরে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা