পুলিশ
সারাদেশ

প্রাইভেট কারের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে বাসের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় এক ব্যক্তি নিহত । নিহত ওই ব্যক্তির নাম দুলাল ভূঁইয়া (৫৫) ।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার বারিউড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিরকান্দি গ্রামের আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় প্রাইভেট কারের আরও চারজন আরোহী আহত হয়েছেন। এরা হলেন- দীন ইসলাম (২৬), জাবেদ মিয়া (২৮) ও নাজমুল হোসেন (৩০)।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরগামী দিগন্ত পরিবহনের একটি লোকাল বাসকে পেছন থেকে আসা একটি প্রাইভেট কার ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বাসের সঙ্গে প্রাইভেট কারটির ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান প্রাইভেট কার আরোহী দুলাল। আহত বাকি চার আরোহীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা