সারাদেশ

আশুলিয়ায় বন্দুক যুদ্ধে ১ জন নিহত

নিজস্ব প্রতিনিধি:

ঢাকার আশুলিয়ার কবিরপুরে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রায়হান সরকার (৩৫) নামে একজন নিহত হয়েছেন। র‌্যাব বলছে, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন এবং দীর্ঘদিন ধরে অভিনব পন্থায় মাদক ব্যবসা করে আসছিলেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধের সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার কবিরপুরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত রায়হান সরকার (৩৫) চাঁদপুর জেলার উত্তর মতলব থানার আইয়ুব সরকারের ছেলে।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে অভিনব পন্থায় মাদক পরিবহন ও বিক্রি করে আসছিল রায়হান। কখনও পিকনিকের বাসে, আবার কখনও কাভার্ড ভ্যানের ভেতরে মাদক পরিবহন করতো সে।

সোমবার সকালে রায়হান আশুলিয়ার কবিরপুরে মোশারফ হোসেনের বাড়িতে অবস্থান করছে বলে নিশ্চিত হয় র‌্যাব। এরপর ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় মাদক ব্যবসায়ী রায়হান কক্ষের ভেতর থেকেই র‌্যাবকে লক্ষ্য করে এলোপাতাড়ি তিন রাউন্ড গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে রায়হান গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এসময় র‌্যাব সদস্য নাছির ও মনির পায়ে গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়ে আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, বন্দুকযুদ্ধে নিহত মাদক ব্যবসায়ীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মাদক ব্যবসায়ী রায়হানের বিরদ্ধে একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর অন্য একটি টিম আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় কুষ্টিয়াগামী লবণবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এসম আটক ট্রাকের চালক ও সহকারীসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব-২।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

ভিডিও বিতর্ক: গ্রিস থেকে বিতারিত বাংলাদেশের হাসানসহ ৫০ অভিবাসী

বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশ...

১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন তুরস...

ভরিতে ২৭৪১ টাকা কমল স্বর্ণের দাম

দ্বিতীয় দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা