সারাদেশ

মাশরাফির জন্য স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি:

করোনা আক্রান্ত নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সুস্থতা কামনায় নড়াইলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। রবিবার (২১ জুন) বিকালে শহরের পুরাতন বাস টার্মিনালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ এ আয়োজন করে। এছাড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের করোনা মুক্তির জন্যও দোয়া করা হয়।

দোয়া মাহফিলে মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, নড়াইল জেলা স্বেচ্ছাসেব কলীগের সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস, এম পলাশসহ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উজ্জ্বল বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে নড়াইল তথা দেশবাসীর দোয়ায় মাশরাফি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। বরাবরের মতো নড়াইলবাসীর জন্য কাজ করে যাবেন।’

তিনি আরও বলেন, করোনার প্রার্দুভাব শুরুর পর থেকেই দলীয় নেতাকর্মী এবং দেশের মানুষের সহায়তার জন্য পাশে দাঁড়িয়েছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। করোনামুক্ত হয়ে তিনি যাতে আবারও মানুষের পাশে দাঁড়াতে পারেন এটাই আমাদের প্রার্থনা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা