সারাদেশ

দাফন করার অপরাধে বেকার হলেন ইমাম

নিজস্ব প্রতিনিধি:

করোনার উপসর্গে মারা যাওয়া ব্যক্তির দাফনের কাজে সহায়তা করায় এক ইমামকে চাকরি থেকে সাময়িক অব্যহতি দেওয়ার অভিযোগ উঠেছে মসজিদ কমিটি বিরুদ্ধে। ফেনীর সোনাগাজীতে এ ঘটনা ঘটেছে। তবে মসজিদ কমিটি এ অভিযোগ অস্বীকার করেছে।

চাকরি হারানো ইমাম মাওলানা নূর উল্যাহ সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বক্সআলী ভূঁইয়া বাড়ি জামে মসজিদে ৬ বছর ধরে ইমামের দায়িত্ব পালন করছেন।

মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াত হোসেন আলাউল বলেন, ‘ইমাম সাহেব কমিটির অনুমতি না নিয়ে করোনা উপসর্গে মৃত দুই ব্যক্তির দাফন-কাফনে অংশগ্রহণ করায় মুতওয়াল্লিদের মাধ্যমে ইমামের দায়িত্ব থেকে সাময়িকভাবে ছুটি দেওয়া হয়েছে।’

ইমামের অভিযোগ, ১৭ জুন বিকালে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের বাসিন্দা মাওলানা জিয়াউল হক করোনার উপসর্গ নিয়ে মারা যান। ইসলামিক ফাউন্ডেশনের দাফন টিমের সদস্য হিসেবে তিনি দাফন কাজে অংশ নেন। এতে মসজিদ কমিটি ক্ষিপ্ত হয়ে তাকে শুক্রবার ইমাম ও খতিবের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহিত দেয়। তিনি মসজিদে নামাজ পড়তে গেলে তাকে সেখান থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়।

মসজিদের মুতাওয়াল্লী আলমগীর হোসেন বলেন, ‘আমি অসুস্থ থাকায় মসজিদে উপস্থিত ছিলাম না। তাই এ বিষয়ে আমি জানি না।’

ইসলামিক ফাউন্ডেশন সোনাগাজীর ফিল্ড সুপারভাইজার আলমগীর হোসেন জানান, মাওলানা নূর উল্যাহ সোনাগাজী উপজেলার করোনা বা এর উপসর্গ নিয়ে মারা যাওয়াদের দাফন কমিটির একজন সদস্য। তাকে মসজিদে প্রবেশ করতে না দেওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব ও সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকনকে অবগত করেছি। তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান হাবু বলেন, ‘এটি সত্যিই অনেক দুঃখজনক। যেখানে পরিবারের লোকজনকেও অনেক সময় পাশে পাওয়া যায় না। সেখানে তারা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে এমন কাজ করছেন। তাদের চাকরিচ্যুত না করে দেখাশোনা করা উচিত। তারা বর্তমান সময়ের বড় যোদ্ধা।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা