সারাদেশ

পটুয়াখালীতে সাড়ে নয় লাখ জাল টাকাসহ আটক ১

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীতে সাড়ে নয় লাখ জাল টাকাসহ খোকন ওরফে শাওন ওরফে সগিরকে আটক করেছে ডিবি পুলিশের একটি দল। জেলার গলাচিপা পৌরসভার কাঠপট্টির এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে বুধবার (১৭ ফেব্রুয়ারি) আটক করা হয়। আটক সগির জেলার রাঙ্গাবালী উপজেলার পূর্ব বাহেরচর এলাকার মৃত তোফাজ্জল ওরফে রত্তন হাওলাদারের ছেলে।

দুপুর ২ টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে আয়োজিত প্রেসব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, আটক সগির জাল নোট প্রস্তুতকারী ও দেশব্যাপী সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। সে ঢাকাসহ সারা দেশে দীর্ঘদিন পর্যন্ত জাল নোট সরবরাহ করে আসছিলো।

আরও পড়ুন: উলিপুরে শহীদ দিবস পালনের সভা অনুষ্ঠিত

এর আগে ঢাকার কদলতলী ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০১৫ ও ২০১৮ সালে পৃথক দুটি জাল নোটের মামলায় দীর্ঘদিন কারাবাস করেছে ছগির।

আটক ছগির পুলিশের জিজ্ঞাসাবাদে পটুয়াখালীতে তার একাধিক সহযোগির নাম প্রকাশ করেছে। তদন্তে তারা দোষী প্রমানিত হলে তাদেরও গ্রেফতার করা হবে বলে জানান পুলিশ সুপার।

এ বিষয় পটুয়াখালীর গলাচিপা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা