সারাদেশ

সাতছড়িতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার অস্ত্রের খনিখ্যাত সাতছড়ি বণ্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জাতীয় উদ্যানের গভীর জঙ্গল থেকে গলায় ফাঁস লাগানো এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে খবর পেয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম সহ একদল পুলিশ সাতছড়ি জাতীয় উদ্যানের জঙ্গল থেকে গলায় ফাঁস লাগানো এ লাশ উদ্ধার করেন। নিহত গৃহবধূর নাম আছমা আক্তার (২২)। নিহত আছমা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসীরনগর উপজেলার গোকর্ণ গ্রামের আলী মিয়ার মেয়ে।

আরও পড়ুন: সৈয়দপুরে রেলওয়ে পুলিশের নতুন ব্যারাক হাউস উদ্বোধন

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ বছর পুর্বে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার কুন্ডা এলাকার নুর ইসলামের ছেলে আলমগীরের সাথে। তাদের দাম্পত্য জীবনে ২ বছের একটি পুত্র সন্তান রয়েছে।

পারিবারিক সুত্র জানায়, আলমগীর (২৬) পেশায় একজন ইটভাটা শ্রমিক। সে যৌতুকের জন্য স্ত্রী আছমাকে প্রায় সময় নির্যাতন করতো আলমগীর। এমনকী পিতার দেয়া আছমার দেড় ভরি ওজনের স্বর্ণও বিক্রি করে দেয় স্বামী আলমগীর। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক মনোমালিন্য হয়। একপর্যায়ে স্ত্রী আছমা স্বামীর উপর অভিমান করে পিত্রালয়ে চলে আসে।

এরই ক্ষোভে স্বামী আলমগীর মিয়া তার পুর্ব পরিকল্পনা অনুযায়ী (১৭ ফেব্রুয়ারি) স্বর্ণ কিনে দেয়ার প্রলোভন দিয়ে মাধবপুরের কথা বলে পিত্রালয় থেকে নিয়ে আসে স্ত্রী আছমাকে। পরে সিএনজি ভাড়া করে সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে নিয়ে যায়।

একপর্যায়ে সুযোগ বুঝে আছমাকে সাতছড়ির গহীন জঙ্গলে নিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পালিয়ে যায় পাষন্ড স্বামী। আছমার পরিবার তার মোবাইলে ফোন করলে বন্ধ দেখে স্বামীকে ফোন করেন। তখন আলমগীর আছমার সাথে দেখা হয়নি বলে টালবাহানা করে। একপর্যায়ে আছমার পিতা আলী মিয়া নাসিরনগর থানায় যোগাযোগ করলে থানা পুলিশ স্বামী আলমগীর মিয়াকে আটক করে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু বলতে রাজি হয়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা