সারাদেশ

সেনবাগে মৃত্যুর ৫মাস পর লাশ উত্তোলন

গিয়াসউদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ থেকে দাফনের ৫ মাস ১৬দিন পর মো.ইউসুফ ওরফে রাফি (২০) নামের এক যুবকের লাশ কবর থেকে উত্তোলন করা হয়। উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের আসলাম মৌলভী বাড়ির পারিবারিক কবরস্থান থেকে ওই যুবকের লাশ উত্তোলন করে সেনবাগ থানা পুলিশ।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সেনবাগ উপজেলা সহকারী কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজমিন আলম তুলির উপস্থিতিতে পুলিশ মরদেহ কবর থেকে উত্তোলন করে পূর্ন ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

মামলার এজাহার ও রাফির পরিবার সূত্রে জানা গেছে, রাফি বিগত ২০২১ সালের ২৭ মে রাতে প্রতিবেশী নাছির উদ্দিনের ছেলে ইমরান (২১) মোবাইলফোনে রাফিকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ২৮মে রাত অনুমানিক আড়াইটার সময় অভিযুক্ত ইমরান রাফির বাড়িতে এসে জানায় রাফি তাদের বাড়িতে ফ্যানের সঙ্গে গামছা পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্ঠা করেছে। পরে তারা রাফিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেন। কুমিল্লার মুন হাসপাতালের আইসিইউ ইউনিটে ৪দিন লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ১ জুন থেকে ৬ জুন ঢাকার মোহাম্মদপুর সিটি হাসপাতাল আইসিইউতে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হয়। সেখানেও তার কোন উন্নতি না হওয়ায় তাকে ৬ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে দীর্ঘ ৬৬দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ১আগষ্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাফির মৃত্যু হয়।

এর আগে রাফির ভাই মাসুদুর রহমান তার ভাইকে পরিকল্পিত ভাবে রাফিকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে বিগত ২১জুন প্রতিবেশী ইমরান (২১) তার মা বিবি মরিয়ম প্রকাশ রুনা (৪০) সহ অজ্ঞাত আরো ২জনকে আসামী করে সেনবাগ থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: চলতি মাসেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান

মৃত্যুরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাফির ময়নাতদন্ত সম্পূন্ন হলেও রাফির পরিবার ওই ময়নাতদন্তের রিপোর্ট প্রত্যাখান করে পূর্ন ময়না তদন্তে আবেদন করলে বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে রাফির লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। লাশ উদ্ধারের খবর পেয়ে এলাকার শতশত নারী-পূরুষ ওই স্থানে ভিড় জমায়। এ সময় পরিবারের সদস্যদের আহাজারিতে এক হৃদয় বিদায়ক দৃশ্যের অবতানা হয়। এসময় সকলে বিষয়টি তদন্ত পূর্বক দোষীদের আইনে আওয়তায় আনার জোর দাবী জানান।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা