সারাদেশ

ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-প্রচার সম্পাদক তাজিবুল ইসলাম ওরফে তানিমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, সদর উপজেলা সাধারণ সম্পাদক জনাব গোলাম মোস্তফা খান, শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জলিল শেখ প্রমুখ।

আরও পড়ুন: স্বাভাবিক মৃত্যুকে হত্যা মামলায় রুপান্তরের অভিযোগ

তাজিবুলের উপর হামলা করে যারা তাকে জখম করেছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। যদি হামলাকারীদের বিচার করা না হয় তাহলে আগামীতে কঠোর কর্মসূচি দেবে জেলা স্বেচ্ছাসেবক লীগ মর্মে হুশিয়ারী করা হয়।

প্রসঙ্গত, পূর্ব শত্রুতার জের ধরে গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে শহরের ঝিলটুলী মহল্লায় অম্বিকা সড়কে একটি চাইনিজ রেস্তরার সামনে হামলা শিকার হন তাজিবুল। হোমলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তার শরীরের বিভিন্ন জয়গা জখম করে।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, এ ঘটনায় তাজিবুল ইসলাম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন থানায়। তিনি বলেন, এ হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। তবে এ হামলার সাথে জড়িত কাউকে বুধবার বিকেল ৪টা পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা