সারাদেশ

ফরিদপুরে কমিউনিষ্ট পার্টির মানববন্ধন

বিভাস দত্ত, ফরিদপুর: নিত্যপণ্যের দাম কমাতে ‌দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখা।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উক্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলার সভাপতি রফিকুজ্জামান লায়েক এর সভাপতিত্বে চাল,ডাল,তেলসহ নিত্য পণ্যের দাম কমানোর দাবিতে শহরের জনতা ব্যাংকের মোড়ে এক মানববন্ধন এর আয়োজন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য জনাব বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক জনাব অরুণ কুমার শীল,জেলা কমিটির সদস্য জনাব সুধীন সরকার মঙ্গল, মানিক মজুমদার, সদর উপজেলা সাধারণ সম্পাদক জনাব আজাদ আবুল কালাম, সহ কমিউনিস্ট পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে নিত্য পণ্যের উর্দ্ধগতির ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবণ মানের উপর বিরুপ প্রভাব পড়ছে সেই দিকে বর্তমান সরকারের কোন ভ্রুক্ষেপ নেই।তাদেরই নিয়োগ করা এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা নানা অজুহাতে জিনিসপত্রের অযৌক্তিক দাম বাড়িয়ে অতি মুনাফা করছে। তারা অবিলম্বে নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান এবং কালোবাজারির কারবারিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা