সারাদেশ

ঠাকুরগাঁওয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে  সমাবেশ

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ‘দাম কমাও-জান বাঁচাও’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাল, ডাল, চিনি, তেল, পানি, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চৌরাস্তায় এ সমাবেশে ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঠাকুরগাঁও জেলা কমিটি।

সিপিবি ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, সম্পাদক মন্ডলীর সদস্য আহছানুল হাবিব বাবু, জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান, সদর উপজেলা শাখার সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, জেলা উদীচীর সভাপতি সেতারা বেগম, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

বক্তারা বলেন, করোনাকালে দেশে নতুন করে দরিদ্র মানুশের সংখ্যা বেড়েছে। কর্মহীন হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। এ অবস্থায় চাল, ডাল, চিনি, সয়াবিন তেলসহ নিত্য পণ্যের লাগামহীন দামে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

তারা আরও বলেন, সরকারের মন্ত্রীরা জনগণের পক্ষে বড় বড় কথা বললেও বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে দ্রব্যমূল্যের ‘পাগলা ঘোড়া’ ঠেকাতে হবে। গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, টিসিবির কার্যক্রম জোরদার করতে হবে।

আরও পড়ুন: চলতি মাসেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান

এই অবস্থার অবসানের জন্য জনগণকে আজ ঘুরে দাঁড়াতে হবে। রুটি-রুজি, ভাত-কাপড়, ভোট-গণতন্ত্রের দাবিতে সংগ্রাম জোরদার করতে হবে। সেই সংগ্রামকে এগিয়ে নিতে সিপিবি সারাদেশে ‘দাম কমাও-জান বাঁচাও দিবস’ পালন করছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা