ছবি- সংগৃহিত
সারাদেশ

ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি: মোটরসাইকেলের তেলের ট্যাংকে অভিনব কায়দায় লুকিয়ে পাচারকালে ১৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রামু বাইপাস মোড় থেকে তাকে আটক ও ইয়াবাগুলো জব্দ করা হয়। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার তালিম উদ্দিন মুন্না (২৫) চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাছিড়পাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নির্দেশনায় তার (ওসির) নেতৃত্বে সোমবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রামু বাইপাস মোড়ে একটি হিরো হাংক মোটরসাইকেল থামিয়ে মুন্নাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যে মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংকে বিশেষ কায়দায় সরিষার তেলের বোতলে ভরা ইয়াবার সন্ধান পায় ডিবি পুলিশ। পরে সাক্ষীদের সামনে স্থানীয় মোটরসাইকেল মেকানিকের সহায়তায় ট্যাংক কেটে ৩০টি সরিষার তেলের বোতল বের করা হয়। প্রতিটি বোতলে ৬৫০ পিছ করে ১৯ হাজার ৫০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতারের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে জড়িত অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা