সারাদেশ

নীলফামারীতে পুড়ে ছাই ২৩ পরিবারের ৪০ ঘর

আমিরুল হক, নীলফামারী: গ্যাসের আগুনে পুড়ে ছাই হয়েছে গোটা গ্রাম। গত রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামের এ অগ্নিকাণ্ডে ২৩ পরিবারের প্রায় ৪০টি ঘর ও আসবাবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

এলাকাবাসী জানায়, ওই এলাকার শহীদুল ইসলামের বাড়ির গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুন মূহুর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং প্রতিবেশি অন্যান্য ২২টি পরিবারের ৪০টি ঘর, আসবাবাবপত্র ও ধান-চালসহ প্রায় ৪০ লাখ টাকার সম্পদ ভষ্মীভূত হয়।

এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারগুলির মাঝে স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের পক্ষ থেকে শুকনা খাবার, কম্বল ও পবিবার প্রতি পাঁচ হাজার করে নগদ টাকা এবং নীলফামারী জেলা পরিষদের পক্ষ থেকে চাল-ডাল, তেল, লবন, শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।

আরও পড়ুন: ফুলের কদর কমি গেছে বাহে

নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন নিজেই এ ত্রাণসামগ্রী বিতরণ করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা