সারাদেশ

ফোন কিনে না দেওয়ায় আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি: বগুড়ার শেরপুরে অ্যান্ড্রোয়েড ফোন কিনে না দেওয়ায় অপূর্ব (১৮) নামে এক ছাত্র বিষপান করে আত্মহত্যা করেছে।
সামিট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র অপূর্ব।

উপজেলার শাহাবন্দেগী ইউনিয়নের হাতিগাড়া গ্রামের শচীনের ছেলে। তিনি বলেন, ২০ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রোয়েড ফোনের বায়না ধরে সে,কিন্তু সংসারে অভাব থাকায় ফোন কিনে দিতে ব্যর্থ হওয়ায়। এতে অভিমান করে গত ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বিষপান করে সে।

উল্লেখ্য, চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ১০ ফেব্রুয়ারি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সেখানেও অবস্থার অবনতি হলে ১১ ফেব্রুয়ারি টিএমএসএস হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরে অপূর্বর শারীরিক অবস্থা আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন।

ঢাকা যাওয়ার পথে শারীরিক অবস্থার আরও অবনতি হলে পথিমধ্যে সিরাজগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ ফেব্রুয়ারি দুপুরে মারা যায়।

এ ব্যাপারে শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা