সারাদেশ

চরভদ্রাসনে গাছে চাপা পরে বৃদ্ধের মৃত্যু

বিভাষ দত্ত, ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে গাছে চাপা পরে নওয়াব আলী শিকদার (৮৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে সদর ইউনিয়নের আব্দুল শিকদারের ডাঙ্গী গ্রামের আলী শিকদারের বাড়ী সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মৃত ওই বৃদ্ধের বাড়ী ও আলীর বাড়ী পাশাপাশি অবস্থিত, তারা সম্পর্কে চাচাতো ভাই। ওই বৃদ্ধের স্ত্রী, চার ছেলে ও ছয় মেয়ে রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৮ টার দিকে তিনি চরভদ্রাসন বাজারের উদ্দেশ্যে বের হয়ে যান। কাজ শেষে রিকসাযোগে আলী বাড়ির সামনে এসে নামেন এবং তার ছোট ভাই হালিমকে দেখতে পেয়ে দুই ভাই বসে গল্প করছিলেন। সে সময় রাস্তা হতে দশ মিটার দূরে আলীর বিক্রি করা একটি চাম্বল গাছ কাটছিলেন বেপারীর লোকজন। তারা সকলকে দূরে সরে যেতে বলেন।

এ সময় হালিম সড়ে গেলেও নওয়াব আলী সরে যেতে পারেননি। হঠাৎ করেই চাম্বল গাছটি পার্শবর্তী একটি আম গাছের উপরে এসে পরে। আম গাছটি ভেঙ্গে তার একটি মোটা ডালে নওয়াব চাপা পরে। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সকাল দশটার দিকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ননী গোপাল হালদার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: জায়েদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ঘটানার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা