সারাদেশ

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সান নিউজ ডেস্ক: শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার দুপুর পর্যন্ত বগুড়া সদর ও দুপচাঁচিয়া উপজেলায় পৃথক পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে।

এ সময় গুরুতর আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট থানার ওসি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতরা হলেন- বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়ার মোস্তাকিন খানের ছেলে সাদ্দাম হোসেন বাবু (৩৮), দুপচাঁচিয়া উপজেলার সাজাপুর গ্রামের তসলিম সরদারের ছেলে বাবু সরদার (৩৬) এবং জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ফাঁসিতলা বারাইল গ্রামের ভাদু মণ্ডলের ছেলে আবদুল বারিক (১৮)।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা বলেন, নিহত সাদ্দাম হোসেন বাবু কম্পিউটারের খুচরা যন্ত্রাংশের ব্যবসা করতেন। তিনি শুক্রবার বিকালে বন্ধু আলিফের মোটরসাইকেলে সদরের ঠেঙ্গামারা এলাকা থেকে শহরের দিকে ফিরছিলেন। সন্ধ্যার দিকে নওদাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পৌঁছলে একটি প্রাইভেটকার ওভারটেক করে এসে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে পেছনে থাকা বাবু মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় বগুড়াগামী একটি পাথরবোঝাই ট্রাক চাপা দিলে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। মোটরসাইকেল চালক বন্ধু আলিফ অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

পুলিশ পৌঁছার আগেই স্বজনরা লাশ বাড়িতে নিয়ে দাফন করেছেন বলে জানান তিনি।

দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী বলেন, শুক্রবার সন্ধ্যায় উপজেলার জিয়ানগর বড়িয়া ব্রিজ এলাকায় বেপারোয়া গতিতে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবদুল বারিক, রিফাত ও মারুফ রাস্তায় ছিটকে পড়ে আহত হন। পথচারীরা তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা শিক্ষার্থী আবদুল বারিককে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য মারুফ ও রিফাতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়।

এদিকে শনিবার দুপুরে দুপচাঁচিয়া-শিবপুর সড়কের খনিহার এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক ব্যবসায়ী বাবু সরদার মারা যান।

আরোহী কাহালু উপজেলার বীরকেদার বাবলাতলার আল-আমিন (৩৫) গুরুতর আহত হন। তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা