সারাদেশ

চরভদ্রাসনে সাবেক উপজেলা চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার

বিভাষ দত্ত, ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রায়াত মোশাররফ হোসেন ভিপি মুসার ভাই শেখ আতাহার হোসেনের (৬০) লাশ উদ্ধার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজিরটেক ইউনিয়নের তেলিডাঙ্গী নিজ বাসা হতে তার মৃত দেহ উদ্ধার করা হয়। আতাহার হোসেন মৃত শেখ হোসেন আলীর ছেলে।

ঘটনার বিবরণে স্থানীয় শেখ মোয়াজ্জেম হোসেন (৫৫) জানায় প্রতিদিনের মতন ওই বাড়ি সংলগ্ন তার শষ্য ক্ষেত দেখতে যান তিনি। সকাল সাড়ে ১০টার দিকে আতাহারের ঘরের দরজা-জানাল বন্ধ ও বাইরে লাইট জ্বলতে দেখেন। পরে তিনি অনেক ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে জানালার টিন সরিয়ে খাটের উপর আতাহারকে পরে থাকতে দেখেন।

পরে প্রতিবেশি রঞ্জিত ব্যাপারি নামে এক যুবককে বাশেঁর সাহায্যে দোতলা বিল্ডিংয়ের ছাদ দিয়ে ভেতরে পাঠান। রঞ্জিত ঘরে ঢুকে নিচতলায় বিছানার উপর চাদরে ঢাকা অবস্থায় আতাহারের নিথর দেহ পরে থাকতে দেখেন। দরজা খুলে মোয়াজ্জেম ভিতরে ডুকে চাদর সরিয়ে আতাহারে দেহে আঘাতের চিহ্ন দেখেন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলীকে ঘটনাটি জানান।

নিহত আতাহারের স্ত্রী মোসাঃ শিপন জানান, তিনি গত কয়েকদিন ধরে ছেলে শিহাব ও মেয়ে জান্নাতুল তাসমিমকে নিয়ে তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আজ সকালে তার স্বামী হত্যার খবর পেয়ে বাড়িতে আসেন।

আরও পড়ুন: দেশ উন্নত হচ্ছে, মানুষ সাবলম্বী হচ্ছে

তিনি আরও বলেন, তার দেবর সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মুসা ২০১৯ সালের ২২ অক্টোবর মারা যাওয়ার পর তার স্বামী ঢাকার ব্যবসা ছেড়ে বাড়িতে চলে আসেন এবং বাড়ির সামনে দোকান ঘর তুলে থাই এ্যালুমিনিয়ামের ব্যাবসা শুরু করেন। তিনি এ ঘটনা তদন্তের মাধ্যমে তার স্বামী হত্যার বিচার চান।

লাশ উদ্ধারের বিষয়ে চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: মিজান-বাছিরের কারাদণ্ড

তিনি আরও জানান, জেলা থেকে ডিবি পুলিশ এসেছে, সিআইডি ক্রাইম সিন সংগ্রহ করা শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার ও উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছে এলাকাবাসী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা