সারাদেশ

তেঁতুলিয়ায় বসতঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড়: তেঁতুলিয়ায় শত্রুতার জেরে বসত ঘর ভেঙ্গে দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়নের চিমনজোত গ্রামে আনোয়ার হোসেন ও তার বাবাকে মেরে জখম করে প্রতিপক্ষের জমি দখলের ঘটনাটি ঘটে। ভুক্তভোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চিমনজোত গ্রামের খায়রুল ইসলামের পুত্র আনোয়ার হোসেন প্রায় এক যুগ ধরে দর্জিপাড়া মৌজার এস এ ১৫৫ নং খতিয়ানের দুই দাগে সাড়ে ১২ শতক জমির উপর ঘর-বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। হঠাৎ করে প্রতিপক্ষ আব্দুল হালিমের ছেলে জুয়েল হোসেন ও তার সঙ্গীরা মঙ্গলবার ভোরে আনোয়ার হোসেনের বাড়িতে হামলা করে। এসময় প্রসব জনিত অসুস্থতায় আনোয়ার হোসেন তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছিলেন। সে সুযোগে বিরোধীরা বসতঘর ভেঙ্গে জমি দখল করে নেয়।

ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, আমার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করার জন্য বাড়িতে টাকা আনতে গেলে বাড়িতে গিয়ে দেখি হালিম, জাহিদুল ও জুয়েলসহ ৬জন সঙ্গবদ্ধ সন্ত্রাসী কায়দায় আমার থাকার ঘর ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। তাতে আমি ও আমার বাবা বাধা দিতে গেলে জুয়েল ও তার সঙ্গীরা লাঠি সোটা নিয়ে আক্রমণ করে। তারা জমি দখল করে নেয়। ওই সময় ঘর থেকে গরু বিক্রির ৮৫ হাজার টাকা চুরি হয়েছে। আর এ ঘটনায় আমি ও বাবা দুজনই আহত হয়েছি। এখন বাড়িতে ফিরতে পারছিনা। তারা প্রাণনাশের হুমকি দিচ্ছে। উপায়ন্তর না পেয়ে ৬ জনের নামে থানায় অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: রাজশাহীতে নাজমুল হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

এ বিষয়ে মুঠোফোনে জুয়েলের সাথে যোগাযোগ করা হলে তিনি মারধরের কথা অস্বীকার করে বলেন, জমি আমাদের, আমরা ঘর ভেঙ্গে দিয়ে ঘর তুলেছি। এই জমির মালিক আমরা।

মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বৃহস্পতিবার ভুক্তভোগীদের বাড়িতে এসআই দীনবন্ধু রায়কে প্রাথমিকভাবে তদন্তের জন্য পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা