সারাদেশ

আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের স্বাক্ষর জাল করায় সংবাদ সম্মেলন 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার ও স্বাক্ষর জাল করায় এক প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছেন উপজেলার মুক্তিযোদ্ধাগণ। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আলফাডাঙ্গা প্রেসক্লাবে সমাবেশ শেষে এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা নিন্দা ও প্রতিবাদ জানান।

লিখিত বক্তব্যে বক্তারা বলেন, গত ৩১ জানুয়ারি কয়েকটি পত্রিকায় ‘রাজাকার পুত্রকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে পদায়ন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। কিন্তু প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সাংবাদিকরা যে অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছেন, সেই অভিযোগটিতে আমাদের নাম ও স্বাক্ষর জাল করে কে বা কাহারা দিয়েছে তা আমাদের জানা নাই। মূলত ওই অভিযোগে কোন মুক্তিযোদ্ধা স্বাক্ষর করি নাই।

তারা আরও বলেন, আব্দুর রহমান গোপালপুর ইউনিয়নের পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। যুদ্ধকালীন সময় তার নিজ বাড়ি কামারগ্রামে স্বাধীনতার পক্ষে ক্যাম্প ছিল। তিনি প্রায় ৭/৮ মাস যাবত মুক্তিযোদ্ধাদের খাবারসহ সার্বিক সহযোগিতা করেছেন। যারা এই মিথ্যা অভিযোগটিতে স্বাক্ষর জালিয়াতি করেছে, আমরা তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।

আরও পড়ুন: আরও বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

সম্মেলনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খান মতিয়ার রহমান, মো. বহির খান, খান আসাদুজ্জামান টুনু মো. গোলাম কবীর মো. মুন্নু খান, আঃ মান্নান মোল্যা, আঃ ছালাম মোল্যা, আবুল কালাম আজাদ, মো. নিলু মিয়া, মো. ছলেমান মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফকির এনায়েত হোসেন, গোপালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মুস্তাফিজ প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা