সারাদেশ

ডাঃ আবদুল বারি’র শোকসভায় বাহাউদ্দিন নাছিম

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরে শনিবার বাদ আসর মিলগেট পৌর কবরস্থান মসজিদে অনুষ্ঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আদর্শের সৈনিক ও মনে প্রাণে অসাম্প্রাদায়িক, ‘৬৯-এর গণ-আন্দোলনে ঢাকার রাজপথের অন্যতম সংগ্রামী নেতা, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ইতিহাস গবেষক ডাঃ আবদুল বারি (৭৭) এর শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রবীণ রাজনীতিবিদ ও গরীবের ডাক্তার খ্যাত ডাঃ আবদুল বারির শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম।

আরও পড়ুন: পুলিশ-শ্রমিক সংঘর্ষ, গাজীপুর রণক্ষেত্র

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাদ মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আনোয়ার হোসেন, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী, মাদারীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খালিদ হোসেন ইয়াদ প্রমুখ। পরে ডাঃ আবদুল বারির রুহের মাগফেরাত করে দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৭দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ইন্তেকাল করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা