সারাদেশ

নাটোরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

নিজস্ব প্রতিনিধি , নাটোর: নাটোর সদর উপজেলার হালসায় স্ত্রী মিনা খাতুন মিমকে ছুরিকাঘাতে হত্যা করেছে বখাটে স্বামী রাজু প্রামানিক। শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টার দিকে হালসা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে।

ঘাতক স্বামী রাজু প্রামানিক নাটোর শহরের বড়গাছা বুড়াদরগাঁ এলাকার সুজন প্রামানিকের ছেলে। অন্যদিকে, মিনা খাতুন মিম হালসার নিশ্চিন্তপুর গ্রামের মৃত আব্দুল মোমিনের মেয়ে।

আরও পড়ুন: ৩২ বছর পর ইলিয়াস কাঞ্চনের কাঁধে শিল্পী সমিতি

নিহতের স্বজন সূত্রে জানা যায়, রাজু প্রামানিকের সাথে বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। রাজু তার স্ত্রী মিমকে মাঝে মাঝেই মারধর করতেন। এ নিয়ে নাটোর সদর থানায় রাজুর বিরুদ্ধে জিডিও করা হয়। এক পর্যায়ে গত বছর মিমকে নিয়ে যান তার মা চামেলী বেগম। মিমকে ফিরিয়ে নিতে রাজু মাঝে মাঝেই শ্বশুর বাড়িতে যেতেন।

তবে মিম তার সাথে ফিরে আসতে না চাইলে রাজু মিমকে মেরে ফেলার ভয়ভীতি দেখাতেন। এরই মধ্যে শনিবার সকালে মিমকে এলোপাথারি ছুরিকাঘাত করে। এ সময় মিমের ছোট বোন বাধা দিতে গেলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় রাজু ও তার সহযোগী। পরে আহত অবস্থায় মিমকে নাটোর সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণঅ করেন।

আরও পড়ুন: স্কুল খুলে দেওয়ার আহ্বান ইউনিসেফের

বিষয়টি নিশ্চিত করে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের জানান, ঘাতক রাজু ও তার সহযোগীকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা