ছবি-সংগৃহিত
সারাদেশ

ভৈরবে ৮৪ কেজি গাঁজাসসহ যুবক আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে পিকআপে কাঠের তৈরি পাটাতনের নিচে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ৮৪ কেজি গাঁজাসসহ মাজাহারুল ইসলাম বাবু (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪ জানায়, একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের নাটালের মোড়ে একটি পিকআপের গতিরোধ করে। পিকআপটি তল্লাশি চালিয়ে কাঠের তৈরি পাটাতনের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, জব্দ গাঁজা ও আটক বাবুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা