সারাদেশ

রাজশাহীতে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জহুরুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পায়েল রগ কেটে হত্যা করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৮) দুপুরে নগরীর ভদ্রা রেলওয়ে কলোনী এলাকায় রেলওয়ের জায়গায় ধান চাষ নিয়ে বিরোধে এ ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম রেলওয়ের পোর্টার পদে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশনে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

তিনি নগরীর ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগের রেলওয়ে ওপেন লাইন শাখার সহ-সভাপতি ছিলেন।

জানা গেছে, হাজরাপুকুর এলাকার বাসিন্দা ও রেলওয়ের পোর্টার জহুরুল তার বাড়ির পাশে রেলওয়ের একটি জায়গায় চাষাবাদ করতেন। এ নিয়ে দ্বন্দ্বের জেরধরে একই এলাকার মতিয়ারের ছেলে সজীব ও তার সহযোগীরা জহুরুলকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। হত্যাকাণ্ড নিশ্চিত করতে জহুরুলের পায়ের রগ কাটা হয়। হত্যায় অভিযুক্ত সজীবও রেলওয়েতে কর্মরত। সজীব ও জহুরুল ওই জমি চাষাবাদ করতেন। ওই জায়গা নিয়েই তাদের ভিতরে দ্বন্দ্ব চলছিলো।

আরও পড়ুন: সৈয়দপরে শোয়ার ঘরে ব্যবসায়ী খুন

রাজশাহী সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল হক সুমন জানান, রেলওয়ের জমিতে ধানের চারা রোপণ নিয়ে দুপুরের দিকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সচিব জহুরুলকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নগরীর চন্দ্রিমা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে এরই মধ্যে জড়িত সন্দেহে মতিহার নামে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা