সারাদেশ

ময়মনসিংহ আইনজীবী সমিতি: আ’লীগ ৮ বিএনপি ৭ 

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে ৮টিতে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। তবে সভাপতি-সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ৭টি পদে বিএনপিপন্থী আইনজীবীরা বিজয়ী হয়েছেন।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট বিকাশ চন্দ্র রায় বেসরকারি ফল ঘোষণা করেন। নির্বাচনে ৪৩৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট নূরুল হক এবং ৪৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন একই প্যানেলের এস.আই.এম মঞ্জুরুল হক বাচ্চু।

আরও পড়ুন: নোয়াখালী আইনজীবী সমিতিতে বিএনপির জয়

বিজয়ী অন্যরা হলেন, সহসভাপতি পদে বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের আবুল কালাম আজাদ ও আজহারুল হক আজহার। সহসম্পাদক পদে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদের আব্দুল্লাহ আল বাকী, মো. আব্দুল্লাহ এবং বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের মাজেদুল করিম সজল, অডিটর পদে বিএনপিপন্থী আইনজীবী ওবায়দুল হক শোভন।

সদস্য পদে সাতটির মধ্যে ছয়টিতে জয় পেয়েছেন আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদের প্রার্থীরা। তারা হলেন, হাবিবুর রহমান, মারুফ রায়হান খান, মো. সেকান্দর আলী, মুক্তারা খাতুন মনি, সালাহ উদ্দিন আল রাশিদ ও মাহবুব আল মামুন। অন্যজন বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের নূরে আলম রিপন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এ নির্বাচনে ৯৪৭ জন ভোটারের মধ্যে ৮৫৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে ১৫টি পদের বিপরীতে ২টি প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা