সারাদেশ

হরিপুরে খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

জসিম উদ্দিন ইতি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরানী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

উপজেলা যাদুরানী বাজারের চাউল ব্যবসায়ী মাকড়াইল শেখ নামে এক ব্যক্তি যাদুরানী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে ১ লক্ষ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ করেছে।

আরও পড়ুন: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউলিপ ফুলের চাষ

উপজেলা নির্বাহী অফিসার আবদুল করিম অভিযোগের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন উপজেলার যাদুরানী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে যে প্রতারণার অভিযোগ আনা হয়েছে বিষয়টি সঠিকভাবে তদন্ত করার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নিখিল চন্দ্র বর্ম্মণকে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তদন্ত কর্মকর্তা (উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা) নিখিল চন্দ্র বর্ম্মণ বলেন যাদুরানী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে টাকা আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে তা সত্যতা পাওয়া গেছে। দু-একদিনের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে তদন্ত রিপোর্ট জমা করা হবে।

যাদুরানী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে টাকা আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন সে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল পরে আমাকে ব্যাংক চেকের মাধ্যমে পরিশোধ করেছে।

তবে অভিযোগকারী মাকড়াইল শেখ বলেন যাদুরানী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ আমার ক্রয়কৃত ২২ টন চাউল খাদ্য গুদামে ঢুকাই দিবে এই মর্মে দুইটি হাসকিং মিলের এগ্রিমেন্ট করার জন্য ৭০ হাজার টাকা নেয়। কয়েকদিন পরে তার বিশেষ প্রয়োজনে আবারও আমার কাছ থেকে আরো এক লক্ষ টাকা ধার চাই। আমি টাকা দিতে অস্বীকার করলে সে আমাকে বারবার অনুরোধ করে। তার আকুতি মিনতি দেখে পরে আমি আমার নিজ অ্যাকাউন্ট থেকে অগ্রাণী ব্যাংক (হরিপুর শাখা ) এর চেকের মাধ্যমে তাকে এক লক্ষ টাকা দেয়। যা আমার চেকের মুড়িতে তার স্বাক্ষর করা রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা