সারাদেশ

মুন্সীগঞ্জে ধর্ষণ মামলার আসামির শাস্তির দাবীতে মানববন্ধন 

নাজির হোসেন, মুন্সীগঞ্জ : ধর্ষণ মামলার আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মুন্সীগঞ্জের মানববন্ধন হয়েছে। জেলার সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের ইউপি সদস্য ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করা হয়।

আজ (২৭ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুর ১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করেছে ভুক্তভোগী ও স্থানীয় গ্রামবাসীরা।

মানববন্ধনে ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, ধর্ষণ মামলার ১ নং আসামি ইউপি সদস্য আফজাল হোসেন জামিনে মুক্ত হয়ে বিভিন্ন সময়ে আমাকে হুমকী দিচ্ছে। গত ২০ জানুয়ারী আসামি তার লোকজন নিয়ে গ্রামে এসে মারধর করে ও হত্যার হুমকী দেয়। এ সময় কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর করে।

আরও পড়ুন: শীতের ৭ খাবারে বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা

মানববন্ধনে আরও অভিযোগ করে তিনি বলেন, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে মামলার ব্যাপারে আসামি পক্ষকে সহযোগিতা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালের ৭ জানুয়ারি সিরাজদিখান থানায় ইউপি সদস্য আফজাল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন এক নারী। একই বছরের ১৬ মার্চ হাইকোর্ট থেকে জামিনে বের হোন আসামি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা