সারাদেশ

মেলান্দহে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

শওকত জামান, জামালপুর: জামালপুরের মেলান্দহে জুথি আক্তার (১৫) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার এসআই দিলীপ চন্দ্র সরকার।

বুধবার ( ২৬ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার নাংলা ইউনিয়নের দেওলাবাড়ি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত জুথি আক্তার ওই এলাকার জয়নাল শেখের মেয়ে।

আরও পড়ুন: সরিষাবাড়ীতে গাভিন ছাগল চুরি করে জবাই, আটক ৩

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা, মঙ্গলবার রাতে পরিবারের সাথে রাতের খাবার খেয়ে তার নিজ ঘরে ঘুমাতে যায়। আজ (বুধবার) সকালে ঘুম থেকে না উঠলে ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেলে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের ধর্নায় ঝুলে আছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে দুপুরে ওই তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরে ময়নাতদন্ত শেষে বিকালে পরিবারের কাছে ওই তরুনীর মৃতদেহ হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: সরিষাবাড়ীতে কবর থেকে দুইটি কঙ্কাল চুরি, আটক ২

মেলান্দহ থানার এসআই দিলীপ চন্দ্র সরকার বলেন, পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মেলান্দহ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা