সারাদেশ

নীলফামারীতে ডিসিসহ ১৪ বিচারক সংক্রমিত

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীতে ডিসিসহ জেলা আদালতের ১৪ জন বিচারক করোনা আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) সদর উপজেলা হাসপাতালের করোনার র‌্যাপিড এন্টিজেন টেস্ট কেন্দ্রে তাদের নমুনা পরীক্ষা করা হলে করোনা পজেটিভ সনাক্ত হয়। ওই দিন সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির।

আরও পড়ুন: সৈয়দপুরে পাউবো’র জমি দখলের অভিযোগ

করোনা আক্রান্ত বিচারকদের মধ্যে রয়েছেন জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম, নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর জেলা বিচারক মনছুর আলম, নারী ও শিশু ট্রাইব্যুনাল-২ এর জেলা বিচারক মাহবুবুর রহমান, যুগ্ন জেলা ও দায়রা জজ মাহমুদ হাসান, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক খন্দকার এটিএম তোফায়েল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজুল ইসলাম, সহকারী জজ সোহাগ আলী, জয় কিশোর নাগ, মাহবুবুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহাদেব চন্দ্র রায়, শাহীন কবির ও মেহেদী হাসান।

আরও পড়ুন: নীলফামারীতে ট্রেনের ধাক্কায় মৃত্যু বেড়ে ৪, আহত ৫

এছাড়া গত রোববার (২৩ জানুয়ারী) নীলফামারীর নবাগত জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওইদিন সকালে নীলফামারীতে ২৫০ শয্যা বিশিষ্টি জেনারেল হাসপাতালে প্রথম ও দ্বিতীয় বার র‍্যাপিড এন্টিজেন টেস্টে তার করোনাভাইরাস পজিটিভ আসে। এরপর থেকে তিনি সরকারী বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না।

সিভিল সার্জন জাহাঙ্গীর কবীর জানান, করোনায় আক্রান্ত ডিসি মহোদয়সহ বিচারকরা নিজ নিজ বাস ভবনে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সকলে সুস্থ আছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা