সারাদেশ

রেঁস্তোরায় ইয়াবা কারবার, যুবক গ্রেফতার

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার একটি রেঁস্তোরার চাইনিজ হল রুমে অভিযান এক ইয়াবা কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত শাহা মিরন ওরফে শাওন (২৪) সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়নপুর গ্রামের গফুর কন্ট্রাক্টারের বাড়ির মো.জামাল উদ্দিন বাদলের ছেলে।

আরও পড়ুন: উত্তেজক বড়ি খেয়ে বিকৃত যৌনাচার, স্বামী গ্রেফতার

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌর এলাকার ৩নম্বর ওয়ার্ডের নোয়াখালী সুপার মার্কেটের আলীফ রেস্তোরার চাইনিজ হল রুমে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব ১১।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল নোয়াখালী পৌরসভার নোয়াখালী সুপার মার্কেটের আলীফ রেস্তোরার চাইনিজ হল রুমে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর এক আসামি কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকালে আসামির থেকে ২০০পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রর ১৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য অনুমানিক ৬০ হাজার টাকা।

আরও পড়ুন: কাদের মির্জার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানায়, তার সহযোগী পলাতক আসামি শুভ আহম্মেদ (২৮)। সে নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মধুসুদনপুর গ্রামের ডাক্তার হাই সাহেবের বাড়ির বাসিন্দা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সুধারাম থানায় হস্তান্তর করা হয়। ওই মামলায় তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা