সারাদেশ

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় মৃত্যু বেড়ে ৪, আহত ৫

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে উত্তরা ইপিজেডের চার নারী শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া ইজিবাইকের চালকসহ আরও পাঁচ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে ইজিবাইকে করে কর্মস্থলে যাওয়ার পথে জেলা সদরের দারোয়ানী এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উত্তরা ইপিজেডের আটজন নারী শ্রমিক ইজিবাইকে করে কর্মস্থলে যাচ্ছিলেন। ইজিবাইকটি দারোয়ানি রেলক্রসিং অতিক্রমের সময় চিলাহাটিগামী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীসহ ইজিবাইকটি দুমড়ে- মুচড়ে রেলপথ থেকে প্রায় ২০ ফিট দূরে ছিটকে যায়।

আরও পড়ুন: দুই বাসের রেষারেষিতে কিশোরের মৃত্যু, দুই চালক গ্রেফতার

এতে ঘটনাস্থলেই মারা যান সদরের সোনারায় ইউনিয়নের ধনীপাড়ার আশরাফ আলীর স্ত্রী শেফালী বেগম (৩৫)। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে কোরানীপাড়ার বেলাল হোসেনের স্ত্রী সায়রা বানু (২৬) ও ধনীপাড়ার মোশাররফ হোসেন বদির স্ত্রী রোমানা আকতারের (২৫) মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান ধনীপাড়ার আরমান হোসেনের স্ত্রী মিনারা আকতার।

এ দুর্ঘটনায় আহতরা হলেন, ইজিবাইকচালক আপন হোসেন (২৮), যাত্রী নাজমিন আকতার (৩০), মিনা আকতার (৩০), রওশন আরা (৩৪) ও রোমানা আকতার (২৮)। এদের সবার বাড়ি দারোয়ানী এলাকায়।

আরও পড়ুন: হত্যা মামলায় চার ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম শাহ বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এই রেলপথে অরক্ষিত রেলক্রসিং থাকায় এসব যানবাহন নির্বিঘেন চলাচল করায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস জানান, অটোরিকশায় ৮ জন যাচ্ছিলেন উত্তরা ইপিজেডে। কুয়াশার কারণে বুঝতে না পারায় রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেন দুর্ঘটনায় পড়েন তারা।

সান নিউজ/এমকেএই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা