সারাদেশ

মাদারীপুরে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে রাধা রানী বৈদ্য হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- তরুণী বৈদ্য, অশোক বৈদ্য, নরেন বৈরাগী, কালু বিশ্বাস ও বিজয় বৈরাগী। এছাড়া মামলার ২ নম্বর আসামি গৌরাঙ্গ বৈদ্য মামলা চলাকালীন সময়ে মারা যান।

সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, ২০০২ সালের ১৪ অক্টোবর দুর্গাপূজা থেকে বাড়ি ফেরার পথে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম রাধারানী বৈদ্যকে অপহরণ করেন আসামিরা। পরে পাথুলিয়া বিলে নিয়ে তার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে হত্যার পর মরদেহ কচুরিপানার মধ্যে গুম করে। পরদিন নিহতের ছেলে বিষ্ণুপদ বৈদ্য রাজৈর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার সূত্র ধরে ঘটনার ১১ দিন পর পাথুলিয়া বিল থেকে রাধা রানী বৈদ্যের মস্তক বিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ।

মাদারীপুরের পাবলিক প্রসিকিউটর সিদ্দিকুর রহমান জানান, দীর্ঘ বিচারিক কাজ শেষে সোমবার বিকেলে রায় ঘোষণা করেন আদালত। রায়ে আমরা সন্তুষ্ট।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা