সারাদেশ

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান জামালপুরের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

শওকত জামান, জামালপুর: জামালপুর পৌর মেয়র মো. ছানোয়ার হোসেন ছানুর নির্দেশে শহরের তমালতলা ও চাপাতলা ঘাট এলাকায় সড়কের পাশের স্থাপনা উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতিপূরণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে শহরের চাপাতলা ঘাট এলাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এ সময় উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী মাজেদুল ইসলাম সাত্তার, গোলাম মোস্তফা, আব্দুল জব্বার, আমিনুল ইসলাম শান্ত।

এর আগে রোববার দুপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীরা বিবদমান জমিতে উচ্ছেদ অভিযান চালায়। এ সময় উচ্ছেদ করা হয় বেশ কয়েকটি পাটের গোডাউন, ফার্নিচারের দোকানসহ নানা ব্যবসায়ী প্রতিষ্ঠান।

আরও পড়ুন: কিউকমের ২০ গ্রাহক ফেরত পেলেন অর্থ

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে আমজাদ হোসেন বলেন, জামালপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা রোববার দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। কিন্তু শহরের চাপাতলা এলাকায় আমার ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানেও উচ্ছেদ অভিযান চালানো হয়। বিনা নোটিশে আমার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করলে প্রথমে আমরা বাধা দিলেও পরে সেখানে পৌর কর্মকর্তা-কর্মচারীরা বুলডোজার দিয়ে প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেয় যা সম্পূর্ণ অবৈধ। এ জায়গাটি দলিলমূলে আমি মালিক। জায়গাটি জামালপুর পৌরসভার নয়, শেরপুর জেলার অন্তর্ভুক্ত। কিভাবে কোন আইনের বলে জামালপুর পৌরসভা ওই জায়গাটির স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করলো তা আমার জানা নেই। এই জায়গার দলিল রয়েছে। রেকর্ড ও নামজারি হয়েছে। নিয়মিত ভুমি কর (খাজনা) দিয়ে আসছি।

তিনি আরও জানান, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি, উপজেলা ভূমি কর্মকর্তা ও জামালপুর পৌরসভার মেয়রকে বিবাদী করে শেরপুরে আদালতে এ ব্যাপারে মামলা দায়ের করা আছে। কোনো আইনের তোয়াক্কা না করে জামালপুর পৌরসভা কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালিয়েছে। এ উচ্ছেদ অভিযানে আমার কয়েকটি পাটের গুদামসহ ব্যবসায়ী প্রতিষ্ঠান তছনছ করে প্রায় ২ কোটি টাকার ক্ষতি করেছে।

আরও পড়ুন: সুন্দর সমাজ-রাষ্ট্র গড়তেও চলচ্চিত্র ভূমিকা রাখে

এ ব্যাপারে জামালপুর পৌরসভার সচিব মো. হাফিজুর রহমান বলেন, শহরের যানজট নিরসনে বাইপাস রোডের লিংক রোড প্রশস্ত করার জন্য জনস্বার্থেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

উচ্ছেদ প্রসঙ্গে মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, শহরের যানজট নিরসনে ব্রহ্মপুত্র পাড়ে বাইপাস সড়কের লিংক রোডের সড়ক প্রশস্ত করার জন্য সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। চলমান অভিযানের এরই অংশ হিসেবে আজ রোববার তমালতলা ও চাপাতলা ঘাটে উচ্ছেদ অভিযান চালানো হয়।

উচ্ছেদকৃত জায়গা নিয়ে আদালতে মামলা বিচারাধীন বিষয়ে মেয়র মো. ছানোয়ার হোসেন ছানু জানান, শহরবাসীর চলাচলে দুর্ভোগ লাগবের জন্যই উচ্ছেদ অভিযান করেছি। এ জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকলে তা আইনিভাবেই মোকাবেলা করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা