ট্রেন-ভটভটি সংঘর্ষ (ছবি: সংগৃহীত)
সারাদেশ

ট্রেনের ধাক্কায় ভটভটির ৩ যাত্রী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর এলাকায় ট্রেনের সাথে ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। তারা সবাই মাছ ব্যবসায়ী।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আলীনগর হাজীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আলীনগর গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে সেহের আলী (৪৫), একই এলাকার আব্দুল গনির ছেলে ফুলচান আলী (৫০) এবং কেন্দুল গ্রামের মানিকের ছেলে নাইমুল (৩৫)।

স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন তারা। হাজীর মোড় এলাকায় রাজশাহীগামী একটি ট্রেনের সাথে ভটভটির ধাক্কা লাগলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। হাজীর মোড়ে রেল ক্রসিং না থাকায় এ ঘটনা ঘটেছে বলেও জানান স্থানীয়রা।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, হাজীর মোড়ে ট্রেন দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। নিহতরা সবাই ভটভটির যাত্রী ছিলেন। আইনী ব্যবস্থা গ্রহণ শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা