সারাদেশ
ব্যবসায়ীদের দাবি ব্যক্তি মালিকানা

জামালপুরে মেয়রের নির্দেশে স্থাপনা উচ্ছেদ

শওকত জামান, জামালপুর: জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর নির্দেশে জামালপুর শহরের তমালতলা ও চাপাতলা ঘাট এলাকায় সড়কের পাশে স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। রোববার (২৩ জানুয়ারি) দুপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীরা এ উচ্ছেদ অভিযান চালায়। এতে উচ্ছেদ করা হয় বেশকটি পাটের গোডাউন, ফার্নিচারের দোকানসহ নানা ব্যবসায়ী প্রতিষ্ঠান।

ভুক্তভুগী ব্যবসায়ী ও জমি মালিকদের দাবি, উচ্ছেদকৃত জায়গা অবৈধ না এমনকি জামালপুর পৌরসভার না। শেরপুর জেলার অর্ন্তভুক্ত। আমাদের ক্রয়কৃত জায়গা অবৈধভাবে উচ্ছেদ করায় বিপুল পরিমান আর্থিক ক্ষতির শিকার হয়েছি।

আরও পড়ুন: ৪৩ বছরেও যেভাবে ফিট বিপাশা বসু

উচ্ছেদ প্রসঙ্গে জামালপুর পৌরসভা মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, শহরের যানজট নিরসনে ব্রহ্মপুত্র পাড়ে বাইপাস সড়কের লিংক রোডের সড়ক প্রশস্ত করার জন্য সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। চলমান অভিযানের এরই অংশ হিসেবে আজ রোববার তমালতলা ও চাপাতলা ঘাটে উচ্ছেদ অভিযান করা হয়।

উচ্ছেদকৃত জায়গা নিয়ে আদালতে মামলা বিচারাধীন বিষয়ে তিনি আরও বলেন, শহরবাসীর চলাচলে দূর্ভোগ লাগবে জনস্বার্থে উচ্ছেদ অভিযান করেছি। আদালতে মামলা বিচারাধীন থাকলে আইনিভাবে মোকাবেলা করা হবে বলেও তিনি জানান।

অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রসঙ্গে ভিন্নমত পোষণ করেন উচ্ছেদ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আমজাদ হোসেন। জায়গাটি বৈধ দাবি করে তিনি বলেন, এ জায়গা দলিলমূলে আমি মালিক। জায়গাটি জামালপুর পৌরসভার নয়, শেরপুর জেলার অন্তর্ভুক্ত। কিভাবে কোন আইন বলে জামালপুর পৌরসভা উচ্ছেদ অভিযান চালায়। এই জায়গার দলিল রয়েছে। রেকর্ড ও খারিজও হয়েছে। নিয়মিত ভুমি কর (খাজনা) দিয়ে আসছি।

আরও পড়ুন: দীর্ঘদিন পর প্রকাশ্য এলেন ডা. মুরাদ হাসান

তিনি আরও বলেন, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ভুমি, উপজেলা ভুমি কর্মকর্তা ও জামালপুর পৌরসভার মেয়রকে বিবাদী করে শেরপুরে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বিচারাধীন। কোন নিয়মনীতি আইনের তোয়াক্কা না করে জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু উচ্ছেদ অভিযান চালিয়েছে। আমার বেশকটি পাটের গুদামসহ ব্যবসায়ী প্রতিষ্ঠা তছনছ করায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির শিকার হয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচারের দাবি জানিয়েছেন এই ব্যবসায়ী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা