সারাদেশ

দখল মীমাংসায় ঘুষ চাইলেন ওসি, আদালতে মামলা

নোয়াখালী প্রতিনিধি: সন্ত্রাসী কর্মকাণ্ড, ভূমি দখলে সহযোগিতা ও মীমাংসার নামে ৫০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ নোয়াখালীর চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ও দুই এএসআইয়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় পুলিশ সদস্য ছাড়াও আরও ৯ জনকে আসামি করা হয়।

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নং আমলী আদালতে এ মামলা দায়ের করেন উপজেলার উত্তর বদলকোটের কাজী রফিক উল্লার ছেলে আবদুল ওয়াহেদ। এ ঘটনায় অভিযোগ তদন্তে আদালত পিবিআইকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদী পক্ষের আইনজীবী তাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২

মামলার অভিযোগে জানা যায়, ১৩ জানুয়ারি সকালে বিবাদী পক্ষের সন্ত্রাসী বিভিন্ন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ভূমি দখলের চেষ্টা করে। এসময় বাদী পক্ষের লোকজন ৯৯৯ এ কল কওে জানায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এরপর এএসআই জাকির হোসেন ও সুমন সিভিলে এসে হুমকি ধামকি দেন কেনো ৯৯৯ এ কল করা হয়েছে। ওসি সাহেবের নির্দেশে আমরা এসেছি। আপনারা কাগজপত্র নিয়ে থানায় আসেন। পরে তারা থানায় আসলে ওসি তাদের বসিয়ে রেখে সময় ক্ষেপন করেন। এসময় তিনি অন্যত্র জমি কিনে দেয়ারও প্রস্তাব করেন।

পুলিশের ওসি আবুল খায়েরসহ এএসআই জাকির হোসেন ও এএসআই সুমন সন্ত্রাসী কর্মকান্ড, ভূমি জবর দখলে সহযোগিতা ও মীমাংসার নামে ৫০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ করা হয়। মামলার বাদী আবদুল ওয়াহেদ জানান, ওসি সাহেব ১৩ জানুয়ারি আমার বাবা ও ভাইকে থানায় ডেকে নিয়ে বসিয়ে রেখে আমাদের জায়গায় জোরপূর্বক আরেক পক্ষকে জায়গা দখলে নিয়ে দিয়েছে। আমাদের ওসি সাহেব খতিয়ান দেখাতে বললে আমারা খতিয়ান দেখাই পরে ওসি আমাদের অন্য জায়গায় জমি কিনে দেয়ার কথা বলেন। ওসি কেনো আমাদের কথা বলবেন?

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

তিনি বলেন, এএসআই জাকির হোসেন ও সুমন সিভিলে এসে হুমকি ধমকি দিচ্ছেন। ওসি সাহেব নাকি তাদের পাঠিয়েছেন আমরা দখলকারীদের কাজে কেনো বাধা দিচ্ছি। এ বিষয়ে জানতে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম্বারে যোগাযোগ করা হলে চাটখিল থানার পরিদর্শক তদন্ত ফোন রিসিভ করেন। তিনি জানান ওসি সাহেব অসুস্থ।

পিবিআই জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানান, এ বিষয়ে এখনো কাগজপত্র হাতে পাইনি। নথিপত্র হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা