সারাদেশ

পটুয়াখালীতে গাছ কাটায় অভিনব প্রতিবাদ

নিনা আফরিন, পটুয়াখালী: ‌‘ঝাউতলায় আর গাছ নাই, আনন্দের আর সীমা নাই’ স্লোগান নিয়ে বৃক্ষ নিধনের প্রতিবাদে অভিনব প্রতিবাদ প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সরেজমনে দেখা যায়, পটুয়াখালী জেলা প্রশাসকের বাস ভবনের সামনের সড়কে নগর উন্নয়নের নামে পৌরসভা কর্তৃক নির্বিচারে বৃক্ষ নিধন চলছে। এর প্রতিবাদ আজ রোববার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় শহরের ঝাউতলা নামক স্থানে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বৃক্ষ নিধনের প্রতিবাদে অভিনব আনন্দ মিছিল করে এবং পথচারীদের মিষ্টিমুখ করান। তারা স্লোগান দেন ‘ঝাউতলায় আর গাছ নাই, আনন্দের আর সীমা নাই’।

শিক্ষার্থীরা জানান, শহরের প্রাণ কেন্দ্র জেলা প্রশাসকের বাস ভবনের সামনের সড়কে পৌরসভা অকারণে নির্বিচারে গাছ কেটে ফেলছে। কোন আইনের তোয়াক্কা না করে পৌর কর্তৃপক্ষ নগর উন্নয়নের নামে নির্বিচারে গাছ কেটে ফেলছে। কি কারণে গাছ কাটা হচ্ছে তার কোন সদুত্তর দিতে পারছে না সেখানে কর্মরত শ্রমিকরা। গত কয়েক দিন ধরে দিনদুপুরে শহরের প্রাণ কেন্দ্রে প্রায় শতাধিক গাছ কাটা হয়েছে।

প্রতিবাদকারী শিক্ষার্থীরা জানান, গাছ কাটা বন্ধ, দোষীদের শাস্তি এবং আরো বৃক্ষ রোপণের দাবিতে এ কর্মসূচি পালন করেছে তারা।

এ বিষয়ে পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার বাস ভবন থেকে জানানো হয় তিনি ব্যক্তিগত সফরে দেশের বাইরে রয়েছেন।

এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিমউদদীন আরজু জানান, এ গাছগুলো বন বিভাগ থেকে মাকিং করে তার পর কাটা হচ্ছে। এ গাছগুলো কাটা হলেও আরও অনেক বেশি গাছ একই জায়গায় লাগানোর প্রক্রিয়া চলছে। শহরকে সুন্দর করতে আরও নানা পদক্ষেপ নেয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, পৌর কর্তপক্ষের অনুরোধের প্রেক্ষিতে বন বিভাগ গাছগুলো পরিমাপ করে দিয়েছে। প্রথমে ১৬৩ টি গাছ কাটার কথা থাকলেও একটি কমিটি গঠনের পর ৬৩টি গাছ কাটার সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে পটুয়াখালী পৌর মুসলিম গোরস্থানের শতবর্ষী শতাধিক গাছ কেটে নিলামে বিক্রি করেছিলো পটুয়াখালী পৌরসভা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা