সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানীহাটি ডাকঘর এলাকায় ট্রাকের সাথে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট পুকুরিয়া গ্রামের আবু বাক্কারের ছেলে হানিফ (৩০) ও একই উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বাবুল কুমার নাথের ছেলে জয়দেব সাহা (১৮)।

এ ঘটনায় আহতদের মধ্যে নূরে আলম ও চন্দ্র রানী নাথকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাহিন্দ্রার সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহতসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ও আহতরা সকলেই মাহিন্দ্রার যাত্রী ছিলেন। ওই মাহিন্দ্রায় চালকসহ ১১ জন ছিলেন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা