ছবি-সংগৃহিত
সারাদেশ

শপথ নিলেন খান আহমেদ শুভ এমপি

সংসদ প্রতিবেদক: টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে জয়ী হওয়ার পর সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন খান আহমেদ শুভ।

শনিবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব তন্দ্রা শিকদার অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে খান আহমেদ শুভ এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট পেয়ে জয়ী হন খান আহমেদ শুভ।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা