সারাদেশ

মুন্সীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ছেলের নির্যাতন থেকে স্বামী-স্ত্রী, চাচা ও এলাকাবাসীকে বাঁচানোর জন্য ছেলেকে মামলা দিয়ে পুলিশে দিলেন বাবা অহিদ শেখ ওরফে গাংগু।

বুধবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার সময় শামীম ওরফে কালুক (২৮) আটক করে আনে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। মাদকাসক্ত ছেলের বাবা ও চাচার অভিযোগের ভিত্তিতে মামলা করে তাকে কোর্টে চালান করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার মেয়েরা কালুর ভয়ে স্কুলে যেতে ভয় পায়। বর্তমানে তার ভয়ে স্থানীয়রা আতংকে থাকে। শামীম ওরফে কালুর ভয়ে আতংকে রয়েছে পৌরসভার বৈখর ও বিলের কানির মানুষ। যে কোন সময় এলাকায় তার দ্বারা বড় ধরনের একটি ঘটনা ঘটে যেতে পারে বলে আশংকা রয়েছে। মাদকাসক্ত হয়ে রাতভর ধারালো দেশীয় অস্ত্র নিয়ে ঘুরাঘুরি করে সে।

শামীমের বাবা অহিদ শেখ ওরফে গাংগু জানান, আমার ছেলে শামীম ওরফে কালু (২৮) মাদক সেবন করতে করতে এখন নেশাগ্রস্থ হয়ে পরেছে। প্রতি রাতে সে নেশাগ্রস্থ হয়ে ধারালো অস্ত্র নিয়ে বাড়ির চারপাশে দৌঁড়াদৌঁড়ি করে এলাকাবাসীকে ভয়ভীতি দেখায়। আমার ছেলে মাদকসেবী হওয়ায় প্রতিনিয়ত আমাকে, আমার ভাই হাসু, আমার মেয়ে ও স্ত্রীকে প্রতিনিয়ত মারধর করে। মাদক সেবনের টাকা যোগাতে বিভিন্ন বাড়িতে চুরি-চামারিও করে।

তিনি আরও জানান, প্রতিদিনই কোন না কোন বাড়ির বেড়ার টিন এটা সেটা চুরি করে নিয়ে যাওয়ারও অভিযোগ বিস্তর। সে এলাকার ঈদগাহ মাঠের সামনে থেকে প্রাইভেটে পড়তে যাওয়ার সময় প্রতিবেশীর মেয়ের সাথে ইভটিজিং করে এবং তাকে তুলে নেওয়ার হুমকি দেয়। দিন রাত সব সময় নেশাগ্রস্থ অবস্থায় বুদ হয়ে থাকে আমার ছেলে। পার্শ্ববর্তী মাদক বিক্রেতা শান্তি ও বাবুদের বাড়ি থেকে মাদক সংগ্রহ করে সেবন করে এবং মাঝে মাঝে বিক্রি করে।

সদর থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক বলেন, মাদকাসক্ত শামিমের বিরুদ্ধে তার বাবা লিখিত অভিযোগ দায়ের করে। তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা