সারাদেশ

মুন্সীগঞ্জে ভূমি কর্মকর্তাদের কালো ব্যাজ ধারণ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ভূমি সহকারি কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহার, বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদোন্নতি প্রদানের দাবিতে ৪ দিনব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হচ্ছে।

করোনা পরিস্থিতির জন্য সরকারের বিধিনিষেধ মেনে সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জেও ভূমি কর্মকর্তারা স্ব-স্ব কার্যালয়ে থেকে এ কালো ব্যাজ ধারণ করে। জনসাধারণের সকল কার্যক্রম স্বাভাবিকও চলমান রয়েছে। গত সোমবার থেকে লাগাত এ কর্মসূচি পালন করা হচ্ছে। চলবে আগামীকাল (২০ জানুয়ারি) পর্যন্ত।

সদরের রিকাবীবাজার ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও কেন্দ্রীয় ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মো. গোলজার হোসেন জানান, ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সম্মিলিত সিন্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর অনুমোদিত ভূমি সহকারি কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণের উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। বকেয়া বেতন-ভাতা পরিশোধ করে ভূমি কর্মকর্তা নিয়োগ বিধিমালা-২০২১ অনুযায়ী নিয়োগ ও পদোন্নতি প্রদান করতে হবে।

পাশাপাশি ভূমি উন্নয়ন বিষয়ক সরকারের শতভাগ ডিজিটালাইজেশন ও জাতিসংঘ কর্তৃক প্রাপ্ত ভূমি মন্ত্রণালয়ের পুরস্কারের কথাও তুলে ধরেন। অবিলম্বে স্থগিতাদেশ প্রত্যাহার ও পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতি প্রদানে জোর দাবি জানান। একযোগে জেলার সকল ভূমি অফিসে কর্মসূচীটি পালিত হচ্ছে। ১৭ থেকে ২০ জানুয়ারি টানা চার দিনব্যাপী, তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যাবেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা