ছবি: সংগৃহীত
সারাদেশ

১২ লাখ ইয়াবাসহ বিদেশি অস্ত্র উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন সাগর থেকে ১১ লাখ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ভারি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার নাঈমুল হক মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, দুপুরে টেকনাফ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের বঙ্গোপসাগরের দুই নটিক্যাল মাইল দূরে একটি ফিশিং বোট তল্লাশি করে ১১ লাখ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবা, ৩০ রাউন্ড গুলিসহ দুই ম্যাগাজিন ও ৩১টি বিদেশি অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এদিন বেলা ২টার দিকে একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য ট্রলারটিকে থামতে সংকেত দেয়। কিন্তু তারা না থেমে কোস্ট গার্ডের বোটটে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি করলে ওই ট্রলার থেকে মাদক পাচারকারীরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। তারা সাঁতরে মিয়ানমার সিমান্তের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা ওই ট্রলারটি তল্লাশি করে এসব ইয়াবা ও ভারি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

ইয়াবা ও আগ্নেয়াস্ত্র টেকনাফ মডেল থানায় হস্তান্তরে প্রক্রিয়াধীন রয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা