সারাদেশ

দিনাজপুরে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বিরামপুর, (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুরে রজনীগন্ধা আবাসিক হোটেল থেকে তারিন (৪০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) উপজেলার রেলস্টেশন এলাকার ওই আবাসিক হোটেল থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত তারিন পাবনা জেলার সাথিয়া উপজেলার পাঠাথিয়া গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে। তিনি বেসরকারি টাওয়ার কোম্পানিতে চাকরি করতেন।

রজনীগন্ধা আবাসিক হোটেলের মালিক আকাশ চন্দ্র জানান, ওই আবাসিক হোটেলে মাঝে মধ্যে অবস্থান করতেন তারিন। গত ৮ জানুয়ারি থেকে তিনি ওই হোটেলে ১০নং কক্ষে অবস্থান করছিলেন। সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তারিন হোটেল কক্ষ থেকে বের না হওয়ায় তিনি পুলিশে সংবাদ দেন।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, পুলিশ কক্ষের দরজা ভেঙে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত তারিনের লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা