সারাদেশ
চেয়ারম্যান পরিবারের সাথে বিরোধ:

বোয়ালমারীতে শিক্ষার্থীকে আটকে রেখে বেধড়ক মারপিট

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জের ধরে এক শিক্ষার্থীকে বেধড়ক মারপিটের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই শিক্ষার্থী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ওই শিক্ষার্থীর ভাই মো. মসিউর শেখ বাদী হয়ে শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের চান মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে রূপাপাত ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কদমী গ্রামের মৃত আবু মোল্যার ছেলে রূপাপাত ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. মিজানুর রহমান মোল্যা সোনার পরিবারের সাথে। পূর্ব শত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে চান মিয়ার ছেলে রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পাসকৃত শিক্ষার্থী মো. মোস্তাদির শেখ (২০) ময়রার মাঠে ভলিবল খেলছিল।

হঠাৎ কদমী গ্রামের চেয়ারম্যান মো. মিজানুর রহমানের ভাই মো. মোরাদ মোল্যা (৩৪), ফরহাদ মোল্যা (৩০), ধলা মোল্যার ছেলে রাকিব মোল্যা (৩৫), মৃত খায়ের মোল্যার ছেলে রুবেল মোল্যা (৩৯) রূপাপাত গ্রামের আশরাফ শেখের ছেলে আহম্মাদ শেখ (৩০) সহ অজ্ঞাত ৭/৮ জন সন্ত্রাসী প্রকৃতির লোক মোস্তাদিরকে খেলার মাঠ থেকে ধরে নিয়ে রূপাপাত বাজারে অবস্থিত চেয়ারম্যানের তিনতলা বিল্ডিংয়ের একটি রুমে আটকিয়ে হাতুড়ি, লোহার রড, কাঠের বাটাম ও সেভেন আপের কাচের বোতলে বালি ভরে বেধম মারপিট করে আহত করে।

এই সংবাদ পেয়ে মোস্তাদিরের ভাই মসিউর শেখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। মোস্তাদিরের শারিরিক অবস্থা বেগতিক দেখে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. নুরুল আলম জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে জড়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা