ছবি: সংগৃহীত
সারাদেশ

মেরিন ড্রাইভ থেকে কোটি টাকার আইস জব্দ

সাননিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন দরগারছড়া এলাকা থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকার আইস (ক্রিস্টাল মেথ) জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার (১৪ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

কমান্ডার আব্দুর রহমান বলেন, অভিযানকালে মেরিন ড্রাইভের দরগারছড়া এলাকার সাগরপাড় থেকে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ঝাউবনের দিকে আসতে দেখা যায়। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয়।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হাতে থাকা ব্যাগটি ঝাউবনে ফেলে দৌড়ে পালিয়ে যায় লোকটি। পরে ব্যাগটি তল্লাশি করে ২ কেজি ৫০০ গ্রাম আইস পাওয়া যায়।

তিনি বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে জব্দ আইস টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা