সারাদেশ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের দাবিতে এক প্রেমিকা শীত উপেক্ষা করে দুই দিন যাবত তার প্রেমিকের বাড়িতে অনশন করছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ময়না ইউনিয়নের রানীদৌলা গ্রামে।

জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের রানীদৌলা গ্রামের শামচুর রহমান শেখের ছেলে মেহেরাব শেখ (১৮)। সে স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির প্রথম বর্ষের ছাত্র। পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার চরপাচুড়িয়া গ্রামের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর (১৯) মামার বাড়ি মেহেরাব শেখের বাড়ির পাশে।

ওই ছাত্রী পার্শ্ববর্তী উপজেলার একটি কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। এক পর্যায়ে মেহেরাবের সাথে বয়সে বড় ওই ছাত্রীর গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি ওই ছাত্রীর পরিবার মেহেরাবের সাথে তাদের মেয়ের বিয়ের কথা বললে মেহেরাবের পরিবার সুযোগ বুঝে মোটা অংকের টাকা যৌতুক দাবি করে।

মেয়ের পরিবারের পক্ষে এত টাকা যোগাড় করা অসম্ভব। বিয়ের আর সম্ভাবনা না থাকায় ওই ছাত্রী বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা থেকে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন।

সরেজমিনে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় মেহেরাব শেখের বাড়ি গিয়ে দেখা যায় ওই প্রেমিকা তার প্রেমিকের বাড়ির উঠানে একা বসে আছেন। আর প্রেমিক মেহেরাব শেখের বাড়ি তালাবদ্ধ। বাড়িতে কেউ ছিল না।

তবে বুধবার রাতে অনশনরত মেয়েকে ওই বাড়ির লোকেরা তাদের ঘরে আশ্রয় দেন বলে আশেপাশের বাড়ির লোকেরা জানান। বৃহস্পতিবার রাত দশটায় এই রিপোর্ট লেখার সময়ও তীব্র ঠান্ডার মধ্যে ওই প্রেমিকা প্রেমিকের বাড়ির উঠানে বসেছিল।

এ ব্যাপারে ময়না ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মো. রাশেদ শেখ জানান, বিয়ের দাবিতে মেয়েটি অনশন করছে শুনেছি। তবে এলাকার বাইরে থাকায় যেতে পারিনি।

ময়না ইউনিয়নের চেয়ারম্যান নাসির মো. সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাকে একজন চৌকিদার বিষয়টি ফোনে জানিয়েছে। বিয়ের দাবিতে মেয়েটি অনশন করছে শুনেছি।

বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, মেয়েটির অনশনের ঘটনা শুনে বিষয়টি জানার জন্য উভয় পক্ষকে থানায় আসতে বলেছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা