সারাদেশ

সৈয়দপুুরে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: সকালের কনকনে শীত উপেক্ষা করে অধীর অপেক্ষায় কোমলমতি শিক্ষার্থীরা। তারা আজ নতুন বছরের নতুন বই পাবে। প্রধান অতিথির হাত থেকে নতুন বই নিয়ে হাসিমুখে ঘরে ফিরবে তারা। অপেক্ষার পালা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের বই তুলে দেন। নতুন বই পেয়ে খুশি ক্ষুদে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ জানুয়ারী) সকালে নীলফামারীর সৈয়দপুুরের কয়া মিস্ত্রিপাড়ায় বেসরকারি সংস্থা ঢাকা আহছানিয়া মিশনের শিক্ষার্থীদের মাঝে বই দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোখছেদুল মোমিন।

এছাড়া ওইদিনে শহরের হাতিখানা ক্যাম্পে স্বপ্নসিঁড়ি ডাম ইউসিএলসি’তে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমিন প্রধান ও আজহারুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্থার ফিল্ড ম্যানেজার আব্দুল করিম, মনিটরিং অফিসার নূরে আলম সিদ্দিকী, মাস্টার ট্রেইনার তৌহিদুল ইসলাম পাটওয়ারী, টেকনিক্যাল অফিসার বিল্লাল হোসেন, জয়নাল আবেদীন, সুপারভাইজার ছামিউল ইউসুফ ও আকাইদ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা