সারাদেশ

বোয়ালমারীতে পল্লী বিদ্যুৎ সদস্যদের মারধর, গ্রেফতার ৭

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জালিয়াডাঙ্গা গ্রামে বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সংঘবদ্ধ জনতা পল্লী বিদ্যুতের লোকজনকে মারধর করে ও সরকারি কাজে বাধা দেয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের পর ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ জানুয়ারি) সন্ধ্যায় বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এ ঘটনায় ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি বোয়ালমারী জোনের এজিএম মো. ফাহিম হোসেন ইভান স্থানীয় থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ এজাহারভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করে দুপুরে ফরিদপুরের আদালতে চালান করেছে। এর আগে শনিবার (১ জানুয়ারি) দিনগত রাতে মারধরের ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে জালিয়াডাঙ্গা গ্রামের দক্ষিণ পাড়ার চাঁদ ফকিরের বাড়ির পাশে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যাডমিন্টন খেলা হচ্ছিল। খবর পেয়ে পল্লী বিদ্যুতের লোকজন অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে যায়।

ব্যাডমিন্টন খেলতে থাকা লোকজন সংঘবদ্ধ হয়ে পল্লী বিদ্যুতের লোকজনের ওপর হামলা করে এবং সরকারি কাজে বাধা দেয়। ওই রাতেই এজিএম ফাহিম হোসেন বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে।

পুলিশ এজাহাভুক্ত আসামি মারুফ মোল্যা, রানা মোল্যা, ওবায়দুর মোল্যা, মো. মোমিন হাওলাদার, ইমরান মোল্যা, আলী আজম মোল্যা ও জসীম মোল্যাকে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতে চালান করেছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহার এবং পল্লী বিদ্যুতের লোকজনের ওপর হামলার ঘটনায় মামলা হলে পুলিশ আসামিদের গ্রেফতার করে আদালতে চালান করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা