সারাদেশ
মা-মেয়েকে জবাই করে হত্যা

জামালপুরে স্বামী-স্ত্রীকে আদালতে সোপর্দ

শওকত জামান, জামালপুর: জামালপুরের চাঞ্চল্যকর মা জয়ফল বেগম ও মেয়ে স্বপ্না চৌধুরীকে জবাই করে হত্যার ঘটনায় রোববার (২ ডিসেম্বর) বিকালে মেলান্দহ থানা মামলা দায়ের হয়েছে।

নিহত জয়ফল বেগমের ভাই মানিক মিয়া বাদী হয়ে জয়ফল বেগমের ছেলে জহুরুল চৌধুরী ও পুত্রবধূ জেসমিন আক্তারসহ অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

আটককৃত জয়ফল বেগমের ছেলে জহুরুল চৌধুরী ও তার স্ত্রী জেসমিন আক্তারকে মামলার আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান মেলান্দহ থানার ওসি মাঈদুল ইসলাম।

রোববার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে নিহত জয়ফল বেগম ও তার মেয়ে স্বপ্না চৌধুরীর মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের পর নিহত মা-মেয়ের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খায়রুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহত জয়ফল বেগমের ছেলে জহুরুল চৌধুরী ও তার স্ত্রী জেসমিন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছিল। রাতভর জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপুর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না। আমরা আশাবাদী জোড়া খুনের কিলিং মিশনে অংশগ্রহণকারী হত্যাকারী অন্য আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

মামলার বাদী নিহত জয়ফল বেগমের ভাই মানিক মিয়া জানান, আমার বোনের স্বামী আকমল চৌধুরীর মৃত্যুর পর তিন ছেলে ও দুই মেয়ে নিয়ে জয়ফুল একই বাড়িতে বসবাস করতেন। তার তিন ছেলে জহুরুল চৌধুরী, মিলন চৌধুরী ও মিস্টার চৌধুরী ওমানে যায় জীবিকার তাগিদে। স্বপ্না আক্তার সাত বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর থেকে মায়ের সঙ্গে থাকতেন। ছেলেরা বিদেশে থাকাবস্থায় আমার বোন জয়ফলের সাথে তার ছেলে জহুরুলের স্ত্রী জেসমিনের সাথে ঝগড়া ফ্যাসাদ লেগেই থাকতো। সম্প্রতি জহুরুল ওমান থেকে দেশে ফিরে এসেছে। ঘটনার দুই আগেও আমার বোনের সাথে তার ছেলের বউয়ের ঝগড়া হয়েছে বলে পাশের বাড়ির লোকজন জানিয়েছে।

তিনি দাবি করেন, পারিবারিক কলহে আমার বোন ও ভাগনিকে বটি-দা দিয়ে শরীরের বিভিন্নস্থানে কোপায় এবং মৃত্যু নিশ্চিত করার জন্য জবাই করে হত্যা করা হয়েছে। আমার বোন জয়ফল ও ভাগনি স্বপ্নার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

জামালপুরের পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, গোবিন্দপুর দারোয়ানপাড়ার একটি ঘরের দুটি আলাদা কক্ষ থেকে মা-মেয়ের গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক বিরোধে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এই জোড়া খুনের হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। হত্যর প্রকৃত কারণ ও হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, জামালপুরের মেলান্দহ পৌর এলাকার গোবিন্দপুরের গাড়িয়াল পাড়া গ্রামে শনিবার (১ ডিসেম্বর) রাত ৮টায় নিজ বাড়ির শয়ন কক্ষে জয়ফল বেগম ও পাশের কক্ষে তার মেয়ে স্বপ্না চৌধুরীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করে মেলান্দহ থানা পুলিশ। রাতেই জিজ্ঞাসাবাদের জন্য নিহত জয়ফল বেগমের ছেলে জহুরুল চৌধুরী ও পুত্রবধূ জেসমিন আক্তারকে আটক করে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা