সারাদেশ

ট্রাকচাকায় পিষ্ট হয়ে তিন স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় স্কুল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকচাকায় পিষ্ট হয়ে তিন স্কুলছাত্র নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ।

রোববার (২ জানুয়ারি) দুপুর ২টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের মাকড়াই কমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার সুজালপুর স্লুইসগেট এলাকার বাসিন্দা শুকুর আলীর ছেলে মোজাহিদ (১৪), জাহাঙ্গীর আলমের ছেলে শাহরিয়ার শুভ (১৫) ও আফসার আলীর ছেলে শাহাদাত হোসেন (১৫)।

জানা গেছে, আজই তারা উপজেলার কবি কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে মোজাহিদ অষ্টম, শাহরিয়ার ৯ম ও শাহাদাত ৯ম শ্রেণিতে ভর্তি হয়েছিল।

বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, দুপুরে কবি কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে শাহরিয়ারের বাবার মোটরসাইকেল চালিয়ে তারা তিনজনই বাড়ি ফিরছিল। পথিমধ্যে একটি মাইক্রোবাস সাইড দিতে গিয়ে পণ্যবাহী একটি ট্রাক তাদের পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মোজাহিদ ও শাহাদাতের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, স্থানীয়রা আহত শাহরিয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা